ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ-জাপান শিক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে ঢাবিতে সেমিনার

বাংলাদেশ-জাপান শিক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে ঢাবিতে সেমিনার

উচ্চশিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে Japanese Universities Alumni Association in Bangladesh (JUAAB) এবং বাংলাদেশে জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘Japan Education Seminar 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Japanese Universities Alumni Association in Bangladesh (JUAAB)-এর সভাপতি অধ্যাপক ড. এটিএম জাফরুল আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের Head of Public Relations & Culture আওয়াগি (Yu Aoyagi)। উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, জাপানের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে উচ্চমানের শিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষের জন্য সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে অধ্যয়ন কেবল একটি একাডেমিক ডিগ্রি অর্জনের সুযোগ নয়; বরং এটি গবেষণা দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, পেশাগত যোগ্যতা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি অনন্য ক্ষেত্র। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত