ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা মানসিক চাপ কমায়

সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা মানসিক চাপ কমায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষকতা পেশায় একাডেমিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা দায়িত্ব সামলাতে হয়। ফলে কর্মক্ষেত্রে মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। তবে সময়ের সঠিক ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, কাজের প্রতি আন্তরিকতা এবং অন্যের সময় ও অধিকারকে মূল্য দেওয়ার মাধ্যমে এই চাপ অনেকাংশে কমানো সম্ভব। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে ‘Stress Management in Everyday Life’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলা অনুষদ এ সেমিনারের আয়োজন করে। উপাচার্য বলেন, দৈনন্দিন জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবে মানসিক চাপের মুখোমুখি হই। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়া, পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন, ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক যোগাযোগের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক দায়িত্বও পালন করতে হয়। এর সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় যুক্ত হওয়ায় অনেক সময় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এসব ক্ষেত্রে মানসিক চাপ কমানোর পাশাপাশি দায়িত্ব পালনে আরও সচেতন হওয়া প্রয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত