
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ১৮৪১টি মামলা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরমধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৬৮টি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। গতকাল বুধবার ?ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র এসব তথ্য জানায়।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ১৫টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।
?অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৩০টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬টি মামলা হয়েছে।