ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। মামলাটি হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, চেম্বারের প্রশাসক এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য ৫৫জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত