
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল গতকাল বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ৮১৬ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ২৪ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষাথী সংখ্যা ৭ হাজার ৬৬৪ জন। চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন। বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল গেজেট উপাচার্যের নিকট হস্তান্তর করেন এবং উপাচার্য আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি