ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা

সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা  ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা

এনআরবিসি ব্যাংক পিএলসির সিলেট জোনে গ্রাহক সেবার মান বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করে টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে ‘বিজনেস রিভিউ অ্যান্ড রিকভারি স্ট্র্যাটেজি মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সিলেটের একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. তারিকুল ইসলাম খান, সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান এবং জোনের আওতাধীন শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভায় সিলেট জোনের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সম্পদের গুণগত মান, গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত