ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

‘গীতিকবি হিসেবে বাচসাস সম্মাননা পেলেন রিজভী’

‘গীতিকবি হিসেবে বাচসাস সম্মাননা পেলেন রিজভী’

গীতিকার রেজাউর রহমান রিজভীর কলমে গানের সঙ্গে যাত্রা এক যুগেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়ে গান লেখার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছে অসংখ্য সম্মাননা। এরই ধারাবাহিকতায় এবার গীতিকার হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর স্বীকৃতি পেলেন তিনি। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালার মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে রিজভীর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রকাশনা তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ কার্যকরী কমিটির সদস্যরা। এসময় রিজভী বাচসাস কার্যকরী কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও এরকম উদ্যাগ আগামীতেও অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। প্রসঙ্গত, সাংবাদিকতা, অভিনয়, নাট্যরচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি গীতিকার হিসেবেও দীর্ঘ ও সমৃদ্ধ এক সময় পার করছেন রেজাউর রহমান রিজভী। রিজভীর প্রথম প্রকাশিত গান ‘সুখ পাখি’, ২০১৩ সালের এপ্রিলে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়, যেখানে কণ্ঠ দেন শিল্পী রাকিব মোসাব্বির নিজেই। একই মাসে প্রকাশিত হয় তার লেখা দ্বিতীয় গান ‘ছলনা’। এরপর থেকে নিয়মিতভাবে তার লেখা নতুন নতুন গান শ্রোতাদের কাছে পৌঁছেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত