ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ছিনতাইয়ের ৩ বছর পর ঢাকায় মিলল মাইক্রোবাস

ছিনতাইয়ের ৩ বছর পর ঢাকায় মিলল মাইক্রোবাস

কক্সবাজারের ঈদগড় থেকে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকৃত মাইক্রোবাস তিন বছর পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)| তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও আসামিদের শনাক্তের দাবি করা হয়েছে| গতকাল রোববার দুপুরে কক্সবাজারের কলাতলীতে পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার সাফিউল সারওয়ার| তিনি জানান, তিন বছর আগে কক্সবাজার থেকে ঈদগড় বাজারে ভাড়া করা হয় একটি মাইক্রোবাস| সেখানে নিয়ে যাওয়ার পর সংঘবদ্ধ চক্র চালককে অস্ত্রের মুখে জিম্মি করে|

সেই মামলার সূত্র ধরে তদন্ত করে পিবিআই| নানা জটিলতার পর তথ্য প্রযুক্তির সহায়তায় মাইক্রোবাসটি ঢাকার বনশ্রী এলাকা থেকে উদ্ধার করা হয়| বিশেষ পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে| তাদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত থাকবে|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত