ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত|

গতকাল রোববার দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন| দণ্ডিত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে| সাজার পাশাপাশি তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত|

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ জানায়, রোববার সকালে বাসাইল স্থানীয় একটি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল| এসময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান ছাড়ানোর পর বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে নিহাদ ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও শরীর স্পর্শের চেষ্টা করেন| অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহাদকে হাতেনাতে আটক করে| পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন| প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহাদ উত্ত্যক্ত করার কথা স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন| নিহাদকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান| তিনি বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে| এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত