ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আহ্‌ছানিয়া মিশন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আহ্‌ছানিয়া মিশন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

গতকাল সোমবার আহ্‌ছানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (আমুস্ট) স্প্রিং ও ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয় এবং সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথমে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয় এবং দুটি পৃথক প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি ও আহ্‌ছানিয়া মিশনের পরিচিতি শিক্ষার্থীদের অবহিত করা হয়। প্রেজেন্টেশন দুটি উপস্থাপনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম এবং ইইই বিভাগের প্রভাষক অর্ঘ্য দাস উপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটির সম্মানিত সদস্য, বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম মনজুর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. আখতার উদ্দীন, প্রকৌশল অনুষদের সম্মানিত ডিন প্রফেসর মোহা. আব্দুস সোবহান, কলা অনুষদের সম্মানিত ডিন ড. মো. ওবাইদুল্লাহ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ রাশিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রধান অতিথি তার বক্তব্যে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের প্রতিও গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত