
বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার। গত সোমবার প্রতিষ্ঠানটিতে সফলভাবে দেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ইউনাইটেড হেলথকেয়ারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রোবোটিক সার্জারির সাফল্য, অভিজ্ঞতা এবং দেশে এ প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান ও গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন। আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আজহারুল ইসলাম খান; এন্ডো-ল্যাপারোস্কপিক অ্যান্ড রোবোটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট এবং অ্যাডভান্সড এন্ডো-ল্যাপারোস্কপিক সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. রফিকুস সালেহীন; প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী); এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি