
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে 'Elite Group Serajuddin and Rabeya Seraj Trust Fund' শীর্ষক ২ কোটি টাকার নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুদানের একটি চেক হস্তান্তর করা হয়। ২ কোটি টাকার অনুদানের মধ্যে প্রাথমিকভাবে ১ কোটি টাকার চেক গতকাল হস্তান্তর করা হয়। আগামী ৬ মাস পর অবশিষ্ট ১ কোটি টাকা হস্তান্তর করা হবে। উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি