
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে অভিযানটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরেজমিন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অভিযানকালে সড়ক ও ফুটপাতের জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ ও ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি