ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধে রংপুরে যুবদলের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রংপুরে যুবদলের লিফলেট বিতরণ

‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর পার্কের মোড়ে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে এবং তাজহাট মেট্রোপলিটন থানা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে খগার মেশিন দিয়ে ডেঙ্গু মশা নিধন, ময়লার স্তূপ পরিষ্কার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। রংপুর মহানগরের ছয়টি থানাসহ সব ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন রংপুর মহানগর যুবদলের নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুর রহমান লেলিনসহ মহানগর, তাজহাট মেট্রোপলিটন থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। রংপুরে আজ এ কর্মসূচির উদ্বোধন করা হলো।

তারা আরও বলেন, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় এ কর্মসূচির কার্যক্রম পরিচালনা করা হবে।

লিফলেট বিতরণ,রংপুর যুবদল,ডেঙ্গু প্রতিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত