
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় এ মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর পরিচালনা পর্ষদের ৪র্থ সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় আলোচ্য সূচি অনুযায়ী বোর্ডের সদস্য সচিব জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সভা পরিচালনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি