ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

রাজধানীর এলিফ্যান্ট রোড (সাইন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল মোড়) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কর্পোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সার্বিক সমন্বয়ে গতকাল এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাস্তার দুই পাশের সকল প্রকার অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত চলাচলের উপযোগী করা হয়। একই সাথে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর প্রদান এবং ফুটপাতে অবৈধভাবে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না তা যাচাই করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত