ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে : শিমুল বিশ্বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে : শিমুল বিশ্বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। তিনি বলেন, গণপরিবহন শুধু মানুষের যাতায়াতের মাধ্যম নয়, এর সঙ্গে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের স্বাভাবিক গতি জড়িত। তাই পরিবহন খাতের সমস্যা সমাধানে মালিক, শ্রমিক, পুলিশ, পরিবহন ব্যবস্থাপনা ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর গণপরিবহনে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন, যানজট এবং ট্রাফিক শৃঙ্খলার ঘাটতিসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি আধুনিক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। বৈদ্যুতিক যানবাহনসহ আধুনিক পরিবহনব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত