ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নজরুল বর্ষ উদযাপন করল বিইউএইচএস

নজরুল বর্ষ উদযাপন করল বিইউএইচএস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস গত রোববার ক্যাম্পাসে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন করে। বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নজরুলগীতি, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নজরুল সংগীত ও নৃত্য, এই দুই বিভাগে স্প্রিং-২৫ সেশনের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের ছাত্রী আরিবা ইবনাত ছোঁয়া, আবৃত্তিতে স্প্রিং-২২ সেশনের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের ছাত্র মুর্তজা মাহি, একক অভিনয়ে স্প্রিং-২৬ সেশনের রিপ্রোডাকটিভ এন্ড চাইল্ড হেলথ অনার্স প্রোগ্রামের ছাত্রী চয়নিকা দেবনাথ মনি ও উপস্থিত বক্তৃতায় স্প্রিং-২৩ সেশনের মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি অনার্স প্রোগ্রামের ছাত্র ইমরান হাসান নাহিদ প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ছায়ানটের প্রসিদ্ধ শিক্ষক শারমিন সাথী ইসলাম এবং অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। মিউজিক এ সরকারি হিসেবে ছিলেন ছায়ানটের যন্ত্রশিল্পী বাবুল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত