ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধসামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধসামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

নারায়ণগঞ্জের কাশীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কোস্ট গার্ড বেইস কাশীপুরে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ৫৬৪ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধসামগ্রী প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত