ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভাসানচরে সৌরবিদ্যুৎ কেন্দ্র ও বিতরণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে চুক্তি

ভাসানচরে সৌরবিদ্যুৎ কেন্দ্র ও বিতরণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে চুক্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) কর্তৃক বাস্তবায়নাধীন 'ইলেক্ট্রিফিকেশন এট ভাসানচর অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট' প্রকল্পের আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর দ্বীপে ১০ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ১৬ মেগাওয়াট-আওয়ার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম নির্মাণ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের Suhua Construction Group Co., Ltd. এবং বাংলাদেশের Power System Development Co Ltd-এর সমন্বয়ে গঠিত Suhua-PSDC JV-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত