ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ ডিবেটিং সোসাইটির আয়োজিত প্রথম আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটের ফাইনাল পর্বে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্যানোরামা ভবনে আয়োজিত প্রতিযোগিতায় সরকার পক্ষে অবস্থান করে সিই বিভাগ এবং বিপক্ষে অবস্থান করে আইন ও বিচার বিভাগ। যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিপক্ষ দল আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রেজয়ানা করিম তারিন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের উচ্চ আয়ের অর্থনীতিতে উত্তরণ, উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর অধিক নির্ভরশীল বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত