
ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত 'আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস' (AABEA)-এর ২০২৬ সালের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই তিন দিনব্যাপী সম্মেলনে সমগ্র যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি প্রকৌশলী, স্থপতি, কম্পিউটার বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ এবং পেশাজীবীরা একত্রিত হন। এই আয়োজনটি পেশাগত মতবিনিময়, নেটওয়ার্কিং এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি