
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার পোস্তগোলা ব্রিজসংলগ্ন এলাকায় গত রোববার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ৬৮ লক্ষ ৯৩ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি ও চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি