ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭'-এ বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭'-এ বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭' -এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ডিআইইউ বৈশ্বিকভাবে ৮০১-১০০০ অবস্থানের ব্যান্ডে রয়েছে। একই বৈশ্বিক ব্যান্ডে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও মোট ওয়েটেড স্কোর-এর ভিত্তিতে ডিআইইউ বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে। এবারের র‍্যাংকিংয়ে গবেষণার মানের সূচকে ডিআইইউ বিশ্বে ২৯৪তম অবস্থান অর্জন করেছে। র‍্যাংকিংয়ের বিভিন্ন সূচকে গবেষণার মান, গবেষণা পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাদান এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত