ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে দুর্গোৎসব উপলক্ষে ২৮৯ টন চাল বরাদ্দ

রাজশাহীতে দুর্গোৎসব উপলক্ষে ২৮৯ টন চাল বরাদ্দ

রাজশাহী মহানগর ও জেলার ৯ উপজেলার ৪৮৯টি মণ্ডপে জোরে সোরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলার মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধুই কাজ আর কাজ। এরইমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে চলছে শিল্পীদের মনের মাধুরী মিশিয়ে রংয়ের কাজ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবছর সরকার রাজশাহীর ৪৮৯ পূজা মণ্ডপে বিতরণের জন্য ২৮৯ টন চাল বরাদ্দ দিয়েছে। রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার বাসস'কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী মহানগর এলাকার ৮৫টি ও ৯ উপজেলার ৪০৪টি পূজা মণ্ডপের প্রত্যেকটির জন্য ৬শ' কেজি করে মোট ২৮৯ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ববরাদ্দের চাল এসে পৌছেঁছে। আরও ৭টির জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। সেটি আসলে বিতরণ করা হবে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে মন্ডপগুলোর মধ্যে চাল বিতরণ করা হবে। তিনি জানান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ববরাদ্দের চাল হস্তান্তর করা হবে। তারা আবার মণ্ডপ কর্তৃপক্ষকে চাল বুঝিয়ে দেবেন। ৪৮৯টি পূজা মণ্ডপের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৮৫টি, গোদাগাড়ী উপজেলায় ৪২টি, তানোর উপজেলায় ৫৯টি, পবা উপজেলায় ২৩টি, মোহনপুর উপজেলায় ২৫টি, বাগমারা উপজেলায় ৮৬টি, দুর্গাপুর উপজেলায় ২৪টি, চারঘাট উপজেলায় ৪২টি, বাঘা উপজেলায় ৪৮টি এবং পুঠিয়া উপজেলায় ৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত