
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর এজেন্ট ব্যাংকিং বিভাগ সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহানন্দা হলে এজেন্ট মালিক ও এজেন্ট স্টাফদের জন্য 'এজেন্ট ব্যাংকিং ট্রেনিং প্রোগ্রাম ২০২৬' আয়োজন করে। ইবিএলের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কে কমপ্লায়েন্স সচেতনতা, কার্যক্রমের দক্ষতা ও সেবার মান আরও জোরদার করার পাশাপাশি ব্যাংকের সঙ্গে এজেন্টদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই ছিল এ প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশিক্ষণে তথ্য নিরাপত্তা ও কমপ্লায়েন্স, মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এবং অপারেশনাল নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন, বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং ইবিএলের এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্য, সেবা ও কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি