
সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পেনশন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে 'সার্বজনীন পেনশন মেলা ২০২৬'। গতকাল মঙ্গলবার নগরীর সার্কিট হাউজ মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা এবং বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকারের বিভাগীয় কমিশনার স্যারের পক্ষে মো. আজাদ জাহান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি