ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ। গতকাল মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পটুয়াখালীর সদর থানাধীন লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া এলাকায় গত রোববার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ভারত হতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২১ হাজার কেজি জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত