
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদ এই বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের তৎকালীন সদস্য) কর্তৃক এক নির্মম ও নৃশংস নির্যাতনের স্বীকার হয়ে ২০১৯ সালের ৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। মরহুম আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং এ উপলক্ষে ৭ অক্টোবর বুধবার বাদ আসর বুয়েট কেন্দ্রীয় মসজিদে পরম করুণাময়ের নিকট অকালপ্রয়াত এই মেধাবী শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি