ঢাকা রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনার নগরীতে ফের গুলির ঘটনা, আহত ১

খুলনার নগরীতে ফের গুলির ঘটনা, আহত ১

খুলনা নগরীর কাশেম নগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান জনির বাড়ি ৩ নম্বর কাশেম নগর সড়কের তিন রাস্তার মোড়ে। তিনি মাঝেমধ্যে এলাকায় থাকেন। বেশিরভাগ সময় এলাকার বাইরে থাকেন। শনিবার আনুমানিক বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করলে তার শরীরের পিছনের নিম্নভাগে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন। তবে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মিজানুর রহমান বলেন, গুলির ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত