
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ১২ জন গবেষক। গত বুধবার এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় অন্তর্ভুক্ত আইইউবিএটির গর্বিত গবেষকরা হলেন অধ্যাপক ড. গোলাম রাসুল, অধ্যাপক ও চেয়ার, অর্থনীতি বিভাগ; ড. শুভাশ চন্দ্র পাল, অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. মো. হারুন উর রশিদ, অধ্যাপক ও কো-অর্ডিনেটর, রসায়ন বিভাগ; ড. মো. নাজিরুল ইসলাম সরকার, অধ্যাপক, কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস; ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ড. মো. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. নাঈম হোসেন, সহযোগী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. মো. শওকাত হোসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; মো. আলামিন তালুকদার, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মোস্তাক করিম খান রনি, কলেজ অব নার্সিং। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি