
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ (ডিইএমএল) আয়োজিত দেশের বৃহত্তম ভাষাভিত্তিক অলিম্পিয়াড হিসেবে পরিচিত বেকম্যান'স চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং এবং আকিজ বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. শফিকুল ইসলাম তুষার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি