
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৫৪ কোটি ২০ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮,৮৭২ পিস শাড়ি, ৩,৮০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২,৫২৮টি তৈরি পোশাক, ১,৩১৮ মিটার থান কাপড়, ২,৬৪৭টি ইমিটেশন গহনা, ৩,০৯,২৪৬টি কসমেটিক্সসামগ্রী, ২০,৮৭,৮০৯ পিস আতশবাজি, ১,৯১২ ঘনফুট কাঠ, ১,৪০,২১৭ কেজি কয়লা, ৫,০৩৬ ঘনফুট পাথর, ৩,৬১১ কেজি চা পাতা, ৫,০৩৫ কেজি সুপারি, ৭১৩টি মোবাইল, ৬,২৯৩পিস মোবাইলের ডিসপ্লে, ৯,৪০৭ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৫১,৫৫০ পিস জিলেট ব্লেড, ১৩,৪৩৫টি চশমা, ৪,৩৩,২৬০ প্যাকেট চকলেট, ১৬৩ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১,৬০৫ কেজি বাংলাদেশী পাট, ৪৬,৮১২ কেজি জিরা, ২০,৫৭৮ কেজি রসুন, ৮,৩৫৭ কেজি চিনি, ২০,৩২৩ কেজি সার, ১৫,৪০,০০৮ পিস চিংড়ি মাছের পোনা, ৭৫ কেজি কারেন্ট জাল, ১,৩৫৯ লিটার ভোজ্য তেল, ২,৫২৮ পিস তৈরী পোশাক, ৮৯,৬০০ পিস ইলেকট্রিক রেজিষ্টান/চিকিৎসা সামগ্রী, ১,০৭৩ প্যাকেট কীটনাশক, ৭,০০,৩৩৯ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ১৬টি কষ্টি/বেলে পাথর, ০৬টি ট্রাক/কাভার্ড ভ্যান, ০৮টি পিকআপ, ০৩টি প্রাইভেট কার/মাইক্রো, ১০৩টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা/ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল/ভ্যান ও ৬৯টি নৌকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি