
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী মহোদয়ের সঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ড. মো. নাজমুল ইসলাম মহোদয়ের সঙ্গে জুমে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশের শ্রমিকদের অল্প বয়সে মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সভায় জানানো হয়, মালদ্বীপে বাংলাদেশি অনেক শ্রমিক অল্প বয়সে মারা যাচ্ছে এবং আশঙ্কজনকভাবে এই মৃত্যুহার বাড়ছে। বাংলাদেশ হাইকমিশন এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউর পক্ষ থেকে মৃত্যুর কারণ অনুসন্ধান ও সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী এই সমস্যা সমাধানে বিভিন্ন কারিগরি বা টেকনিক্যাল দিকনির্দেশনা দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি