
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৪৬ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এই ১৪৬ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এর মধ্যে পরোয়ানামূলে ৭১ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৫৫ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন। এছাড়া আলাদা অভিযানে ১৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জ পুলিশের দেওয়া ২৪ ঘণ্টার অপরাধ ও গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।