ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ চার জনের যাবজ্জীবন

ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ চার জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১৫ বছর আগে সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক ফারজানা আহমেদ এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) হাবিবুর রহমান।

দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার কাহিহারী ইউনিয়নের বাগাদাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার বেপারী, তার ছেলে আলমগীর হোসেন আলম বেপারী ও রনি বেপারী এবং একই এলাকার আশিকুর রহমান আশিক। রায় ঘোষণার সময় আদালতে শুধু আব্দুল সাত্তার উপস্থিত ছিলেন। মামলার বরাতে পিপি হাবিবুর বলেন, ২০১১ সালের ২৮ মে জমির ধান নিয়ে বাড়ি ফেরার পথে আসামিদের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত