ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

বাউয়েটে ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে 'বাউয়েট কাপ ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে বাউয়েট কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান। ফাইনাল খেলায় ছেলেদের ভলিবলে সিএসই বিভাগ সেট-১ (২১-১০) ও সেট-২ (২১-১৭) পয়েন্টের ব্যবধানে সিই বিভাগকে পরাজিত করে এবং মেয়েরা হ্যান্ডবলে আইন ও বিচার বিভাগ (৮-০) পয়েন্টের ব্যবধানে সিএসই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় ভলিবলে প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট সিএসই বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম সরকার এবং হ্যান্ডবলে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আফসানা মিম সেতু। প্রধান অতিথি খেলার শেষে বিজয়ী ও রানার আপ দলের টিম লিডারকে ট্রফি এবং অন্যান্য খেলোয়াড়দের মেডেল প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত