ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাউবিতে আর্থিক সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান উপাচার্যের

বাউবিতে আর্থিক সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান উপাচার্যের

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে 'কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা: হিসাব, নিরীক্ষা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ গত বৃহস্পতিবার, বিকালে সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনা ও আর্থিক সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষকদেরও আর্থিক বিধি-বিধান ও নিয়মকানুন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। তিনি পরিকল্পিত বাজেট প্রণয়ন, ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত