ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন রাজধানীর কদমতলীর ধোলাইপাড়ের অটোরিকশাচালক রনি হোসেন (৩৭)। চলতি মাসেই তার ঘরে প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা। তবে, সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হয়েছে তার। পরিবারের অভিযোগ, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনি হোসেন রাজধানীর কদমতলী থানাধীন ধোলাইপাড় বাজার এলাকার মৃত মো. জাকির হোসেনের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

প্রায় দুই বছর আগে লাইজু আক্তার নামে এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। চলতি মাসেই তাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে।

নিহতের ভাই রবিউল্লা জানান, গত বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রনি। সেখানে তিনি অতিরিক্ত মদপান করেন। এরপর থেকেই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। গত দুই দিন তিনি বাসাতেই ছিলেন। রবিউল্লা বলেন, শুক্রবার সকাল থেকে রনির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত