
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও তাদের ১৬ বছর বয়সী কন্যা দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ?গত বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
?নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)। তারা সপরিবারে নগরীর টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।