
প্রাইম ব্যাংক পিএলসি এবং লে ডো'র (জনপ্রিয় এবং প্রিমিয়াম ফ্রেঞ্চ বেকারি ও ক্যাফে চেইন)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডো'র থেকে পাবেন বিশেষ অফার ও এক্সক্লুসিভ সুবিধা। সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং লে ডোরের ডিরেক্টর অব মার্কেটিং নুরফাত ইয়াসমিন শোভা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং লে ডোরের ডিরেক্টর অব অপারেশন্স আশিকুর রহমান। এ অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডোরের বিশেষ অফার উপভোগ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি আরও উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি