
প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেট জেলায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) মেয়াদি 'উদ্যোক্তা উন্নয়ন' শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফল ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড এনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি এই কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ আরিফুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি