ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজ 'নির্ভীক'-এর ক্রেন

বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজ 'নির্ভীক'-এর ক্রেন

কীর্তনখোলা নদীতে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ 'নির্ভীক'-এর সামনের ক্রেনের (বুম) অংশটি ভেঙে পড়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ঘাটে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজ 'নির্ভীক'-এর ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরুর মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই ক্রেনের সামনের একটি অংশ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিআইডব্লিউটিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজ ও পড়ে যাওয়া ক্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ'র অপর একটি উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে বরিশাল ফায়ার সার্ভিস এর সহকারি পরিচালক মো. সেলিম মিয়া। বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এই ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত