ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় নিরাপত্তায় গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

জাতীয় নিরাপত্তায় গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, কৌশলগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) 'জাতীয় নিরাপত্তা' বিষয়ক এক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। পরে তিনি কোর্স সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, অনুষদ সদস্য এবং এনডিসি ও এএফডব্লিউসি ২০২৬ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত