ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমানা মেনে চলার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি।

গতকাল রোববার দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানটি ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়। আবদুস সালাম বলেন, ধানমন্ডি মূলত একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানকে নিজস্ব নির্ধারিত সীমানার মধ্যেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করে হকার কিংবা অন্য কাউকে বসানোর সুযোগ দেওয়া যাবে না।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, জরিপে রাজধানীর যেসব এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ধানমন্ডি তার মধ্যে অন্যতম। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। ককটেল বিস্ফোরণ কিংবা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত