ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চীনা ভাষা সম্মেলনে আন্তর্জাতিক ব্র্যান্ডিং পুরস্কার পেল এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউট

চীনা ভাষা সম্মেলনে আন্তর্জাতিক ব্র্যান্ডিং পুরস্কার পেল এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউট

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে (World Chinese Language Conference) ব্র্যান্ডিং খাতে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কনফুসিয়াস ইনস্টিটিউট। কনফুসিয়াস ইনস্টিটিউটগুলোর মানসম্মত বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের ১৩টি কনফুসিয়াস ইনস্টিটিউটকে ব্র্যান্ডিং বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে চীনা আন্তর্জাতিক শিক্ষা ফাউন্ডেশনের (সিআইইএফ) ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব ঝাও লিংশানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এনএসইউ'র কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী। অনুষ্ঠানে এনএসইউর উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত