ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিভক্ত বিশ্বে আইসিআরসির ভূমিকা নিয়ে এনএসইউতে বিশেষ আলোচনা

বিভক্ত বিশ্বে আইসিআরসির ভূমিকা নিয়ে এনএসইউতে বিশেষ আলোচনা

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে (এনএসি ৬১৬) 'আইসিআরসি'স রোল ইন আ ডিভাইডেড ওয়ার্ল্ড: পার্সোনাল রিফ্লেকশনস অব আ ডেলিগেট' শীর্ষক এসএইচএসএস ডিস্টিংগুইশড লেকচার সিরিজ আয়োজন করে। এ আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি), বাংলাদেশের হেড অব ডেলিগেশন নিকোলাস পল অ্যালবিন ফ্লুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের (এসএইচএসএস) ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক মৃত্তিকা আনান রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত