
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ২৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ৩০টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ১২৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৫২৫টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৭টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ৪৫টি ক্যাভার্ডভ্যান, ১০৭টি সিএনজি ও ৩৩৫টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৬১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৭টি বাস, ১০টি ট্রাক, ৩৫টি ক্যাভার্ডভ্যান, ১৬৮টি সিএনজি ও ২৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৬৯৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৮টি বাস, ১৬টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ২১৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১ হাজারটি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৭৩৬টি গাড়ি ডাম্পিং ও ৪০৮টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।