ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ই-কেওয়াইসি ভিত্তিক 'সহজতর অ্যাকাউন্ট ওপেনিং' সেবা চালু করল ট্রাস্ট ব্যাংক

ই-কেওয়াইসি ভিত্তিক 'সহজতর অ্যাকাউন্ট ওপেনিং' সেবা চালু করল  ট্রাস্ট ব্যাংক

ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে 'ট্রাস্ট মানি' (Trust Money) অ্যাপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-কেওয়াইসি (e-KYC) ভিত্তিক 'সহজতর অ্যাকাউন্ট ওপেনিং' সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা, কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন। এই নতুন সুবিধার মাধ্যমে গ্রাহকরা এখন কোনো শাখায় না গিয়েই ঘরে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ও তাৎক্ষণিকভাবে ট্রাস্ট ব্যাংকে দ্রুত ও সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত