ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৭ সেমিস্টারে ভর্তি মেলার উদ্বোধন

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৭ সেমিস্টারে ভর্তি মেলার উদ্বোধন

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৭ সেমিস্টারে ভর্তি মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে তার শিক্ষার গুণগতমান, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার সক্ষমতার ওপর। কেকেবিএইউ এসব লক্ষ্য সামনে রেখে শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে কেকেবিএইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভর্তি মেলার মাধ্যমে ভতিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। উক্ত মেলার উদ্বোধনকালে রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মোঃ মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিশ্ববিদ্যালয়ে যেসমস্ত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স ইন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) এবং মাস্টার অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (এঙ্িিকউটিভ এমবিএ)। উল্লেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই ভর্তি মেলার মাধ্যমে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তি হতে পারবেন। এছাড়া কর্মরতদের জন্য বৃহস্পতি, শুক্র ও শনিবার বৈকালিক ও সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা রয়েছে।

চলমান এ ভর্তি মেলা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রি. শেষ হবে। এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৩০% পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হচ্ছে। একই সাথে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্তদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ এর সুযোগ। এছাড়াও একটি সেমিস্টারের টিউশন ফি তিন দফায় পরিশোধের সুযোগ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা সপ্তাহের ৭ দিনই খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত